অ্যান্ড্রয়েডের ত্রুটি খুঁজে দিলে মিলবে ১৮ কোটি টাকা পুরস্কার

আরটিভি নিউজ 

বুধবার, ০৬ মে ২০২৬ , ০৭:৩১ পিএম


অ্যান্ড্রয়েডের ত্রুটি খুঁজে দিলে মিলবে ১৮ কোটি টাকা পুরস্কার
ছবি : সংগৃহীত

নিজেদের বিভিন্ন প্রযুক্তি ও অ্যাপে থাকা নিরাপত্তাত্রুটির সন্ধান পেতে ‘ভালনারেবিলিটি রিওয়ার্ডস’ প্রোগ্রামে বড় ধরনের পরিবর্তন এনেছে গুগল। এ কর্মসূচির আওতায় গুগলের তৈরি প্রযুক্তি ও অ্যাপে থাকা নিরাপত্তাত্রুটির সন্ধান দিতে পারলেই বিভিন্ন অর্থমূল্যের পুরস্কার পাওয়া যায়। 

নতুন এক ঘোষণায় গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা জিরো ডে ঘরানার ভয়ংকর ত্রুটি ধরিয়ে দিলেই সর্বোচ্চ ১৫ লাখ মার্কিন ডলার বা ১৮ কোটি ৪৫ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৩ টাকা ধরে) পুরস্কার পাওয়া যাবে।

আরও পড়ুন

গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি ক্রোম ব্রাউজারে থাকা বিভিন্ন ত্রুটির সন্ধান দিলেও পুরস্কার পাওয়া যাবে। এ ক্ষেত্রে ত্রুটির ধরন বুঝে, অর্থাৎ ভয়ংকর, জটিল বা মাঝারি ত্রুটির জন্য বিভিন্ন অর্থমূল্যের পুরস্কার দেওয়া হবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় খুঁজে পাওয়া ত্রুটিগুলোর ক্ষেত্রে পুরস্কারের অর্থমূল্য কম হবে।

গুগল জানিয়েছে, ২০২৫ সালে বাগ বাউন্টি কার্যক্রমে ৭৪৭ নিরাপত্তাগবেষককে ১ কোটি ৭১ লাখ ডলার পুরস্কার দেওয়া হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ৪০ শতাংশেরও বেশি। ২০১০ সাল থেকে চালু হওয়া এ কর্মসূচির আওতায় গত বছরই সবচেয়ে বেশি পুরস্কার দেওয়া হয়েছে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

আরটিভি/এমএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission