ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, বন্ধ হচ্ছে যে ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৫২ এএম
ছবি: সংগৃহীত

মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের আধিপত্য ধরে রাখতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করে আসছে হোয়াটসঅ্যাপ। তবে এবার ভিন্ন পথে হাঁটছে মেটার মালিকানাধীন এই অ্যাপটি। ব্যবহারকারীদের মধ্যে প্রত্যাশিত জনপ্রিয়তা না পাওয়ায় বহুল আলোচিত ‘অ্যাভাটার’ ফিচারটি ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

শুরুর দিকে ডিজিটাল স্টিকার ও অ্যানিমেশনের মাধ্যমে চ্যাটিংকে আরও ব্যক্তিগত ও আকর্ষণীয় করার লক্ষ্য নিয়ে এই ফিচার চালু করা হয়েছিল। এতে ব্যবহারকারীরা নিজেদের মুখের আদলে ভার্চুয়াল চরিত্র বা অ্যাভাটার তৈরি করে তা স্টিকার হিসেবে ব্যবহার করতে পারতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ফিচারের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যায়। অনেক ব্যবহারকারীই বাস্তব ছবি বা সাধারণ ইমোজি ব্যবহারকেই বেশি স্বাচ্ছন্দ্যদায়ক মনে করেছেন।

রিপোর্ট অনুযায়ী, নতুন করে আর অ্যাভাটার তৈরি বা সম্পাদনার সুযোগ থাকছে না। ধাপে ধাপে এই ফিচারটি সেটিংস, চ্যাট ইনফো এবং কিবোর্ডসহ বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ফেলা হচ্ছে। কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই অ্যাপ আপডেটে এ সংক্রান্ত নোটিফিকেশন পাচ্ছেন।

তবে যাদের আগে থেকেই অ্যাভাটার স্টিকার তৈরি করা রয়েছে, তারা সেগুলো আপাতত ব্যবহার করতে পারবেন। ‘রিসেন্ট’ ও ‘ফেভারিটস’ সেকশনে থাকা পুরোনো স্টিকারগুলো মুছে যাবে না। কিন্তু নতুন করে কোনো অ্যাভাটার তৈরি করার সুযোগ আর থাকছে না।

হোয়াটসঅ্যাপ এখন এমন ফিচারগুলোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে, যেগুলো ব্যবহারকারীরা দৈনন্দিন যোগাযোগে বেশি ব্যবহার করে থাকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল। নতুন ‘কপি কোড’ সুবিধার মাধ্যমে ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি যাচাই কোড কপি করা যাবে।
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
অনলাইনে কম্পিউটার গেম খেলতে গিয়ে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল পাকিস্তানি কিশোরী জারা শাহর (ছদ্মনাম)। শুরুতে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা, এরপর দেখা করার প্রস্তাব একপর্যায়ে জারার কাছে নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি।
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
বাজারে আসার মাত্র ১২ দিনের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘মিউজ’ দিয়ে চমক দেখিয়েছে মেটা। বাজার গবেষণাপ্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখ বার। একই সময়ে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় ১৩ লাখ বার।
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মানবমস্তিষ্ক মূলত দুটি পৃথক ও স্বাধীন স্নায়ুতন্ত্র বা অঙ্গের সমষ্টি হিসেবে গঠিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে।
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
আরও পড়ুন
প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার
হোয়াটসঅ্যাপে যে ফিচার সেট না করলে হারাতে পারেন পছন্দের নাম
নতুন এআই ফিচার নিয়ে বাজারে আসছে আইফোন ১৮
বিশ্বকাপ ফুটবল ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন ৪ ফিচার