বছরের শুরুতেই নতুন ফিচার আনল টুইটার

আরটিভি নিউজ

রোববার, ০১ জানুয়ারি ২০২৩ , ০১:০৮ পিএম


নতুন বছরে নতুন এক ফিচার আনল টুইটার

২০২৩-এর আগমন উপলক্ষে ব্যবহারকারীদের জন্য দারুণভাবে সেজেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। বছরের প্রথম দিন থেকেই ব্যবহারকারীরা পাচ্ছেন ‘নেভিগেশন’ নামের নতুন একটি ফিচার।

টুইটারে অভিজ্ঞতাকে আরও সুন্দর করার জন্য নতুন ফিচারটি আনা হয়েছে বলে জানান টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। ফলে টুইটারে নিজের পছন্দ ও বর্তমান ট্রেন্ড-টপিক সম্পর্কে জানতে পারবেন।

টুইটারের হোম পেজের একদম ওপরের ডানদিকের কোণায় একটি ‘তারা’ চিহ্ন দেখা যাবে। সেটা স্পর্শ করলেই পাল্টে যাবে ট্রেন্ড-টপিক ইত্যাদি। শুধু তাই নয়, আবার সহজেই ব্যবহারকারীরা ফিরে আসতে পারবেন পুরোনো পছন্দেও। মাস্ক আরও জানিয়েছেন, টুইটারের প্রস্তাবিত টুইট ও বিষয়গুলোকে আরও উন্নত করা হবে।

টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই মাস্ক ঘোষণা করেছিলেন, দ্রুত সাজানো হবে এই মাইক্রো ব্লগিং সাইটটি। ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা দেওয়া চেষ্টায় কাজ করবে তার টিম। গত কয়েক মাসে বেশ কিছু পরিবর্তন হয়েছে টুইটারে।

কয়েক দিন আগেই টুইটার নতুন আরও একটি ফিচার এনেছে। এতে ব্যবহারকারীরা তাদের টুইট কতজন দেখেছেন, তা দেখতে পারবেন। পাশাপাশি টুইটারে ফিরে এসেছে ‘ব্লু’ সাবস্ক্রিপশনও।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission