আইফোন ১৪ ও ১৫ সিরিজ ব্যবহারকারীদের জন্য সুখবর

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:৫৬ পিএম


আইফোন ১৪ ও ১৫ সিরিজ ব্যবহারকারীদের জন্য সুখবর

আইফোন ১৪ ও আইফোন ১৫ ব্যবহারকারীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। বিনা মূল্যে স্যাটেলাইটনির্ভর ইমার্জেন্সি এসওএস সুবিধা ব্যবহারের সুযোগ আরও এক বছর বাড়িয়েছে অ্যাপল।

২০২২ সালের নভেম্বরে আইফোন ১৪ সিরিজে স্যাটেলাইট সংযোগ চালু করে প্রতিষ্ঠানটি। নতুন এ সিদ্ধান্তের ফলে দুটি মডেলের আইফোন ব্যবহারকারীরা ২০২৬ সালের নভেম্বর মাস পর্যন্ত বিনা মূল্যে এ সুবিধা পাবেন। কিন্তু এরপরে কী হবে? 

সুবিধাটি কাজে লাগিয়ে মোবাইল এবং ওয়াই-ফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বিপদসংকেত বা বার্তা পাঠানো যায়। এরই মধ্যে একাধিক আইফোন ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে সুবিধাটি।

শুরুতে দুই বছরের জন্য বিনা মূল্যে এ সুবিধা ব্যবহারের সুযোগ থাকলেও পরে আরও এক বছর সময় বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আইফোন ১৪ ও আইফোন ১৫ সিরিজের ব্যবহারকারীরা সুবিধাটি বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন ২০২৬ সাল পর্যন্ত।

বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ মোট ১৭টি দেশে অ্যাপলের স্যাটেলাইট নির্ভর ইমার্জেন্সি এসওএস সুবিধা চালু রয়েছে। সম্প্রতি উন্মোচন করা অ্যাপল ওয়াচ আলট্রা ৩–এও এ সুবিধা রাখা হয়েছে। ভবিষ্যতে অ্যাপলের বিভিন্ন পণ্যেও এ সুবিধা যুক্ত হবে বলে মনে করা হচ্ছে, যাতে যেকোনো স্থানে থেকে ব্যবহারকারীরা সংযুক্ত থাকতে পারেন।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission