ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইনস্টাগ্রামে আর থাকছে না ‘গোপন চ্যাট’: ব্যক্তিগত মেসেজ কি এখন ঝুঁকিতে?

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত গোপনীয়তা বনাম জননিরাপত্তার দীর্ঘ লড়াইয়ে বড় এক মোড় নিল মেটা। ইনস্টাগ্রামে এখন থেকে আর থাকছে না ‘এন্ড-টু-এন্ড এনক্রিপটেড’ মেসেজিং বা গোপন চ্যাট করার বিশেষ সুবিধা। ব্যবহারকারীদের ডিজিটাল নিরাপত্তার কথা মাথায় রেখে হঠাৎ করেই এই ফিচারটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ইতিমধ্যেই ইন-অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের বিষয়টি জানানো হয়েছে এবং জরুরি কোনো মেসেজ বা মিডিয়া ফাইল থাকলে তা আগেভাগেই সেভ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আসলে কী ঘটেছে?

২০১৯ সালে মেটা কথা দিয়েছিলো তারা ফেসবুক এবং ইনস্টাগ্রামকে আরও ব্যক্তিগত ও গোপন করে তুলবে। সেই লক্ষ্যে তারা কাজও শুরু করেছিলো। কিন্তু হঠাৎ করেই তারা এক বিশাল ‘ইউ-টার্ন’ নিয়েছে। মেটা জানিয়েছে, ২০২৬ সালের ৮ মে থেকে ইনস্টাগ্রামে এই বিশেষ এনক্রিপশন সুবিধা আর কাজ করবে না।

এখন থেকে সেখানে থাকবে কেবল ‘স্ট্যান্ডার্ড এনক্রিপশন’।

স্ট্যান্ডার্ড এনক্রিপশন কী?

এটি অনেকটা জিমেইলের মতো। আপনার মেসেজ ইন্টারনেটে আদান-প্রদানের সময় সুরক্ষিত থাকবে ঠিকই, কিন্তু সেগুলো মেটার সার্ভারে জমা থাকবে। অর্থাৎ, প্রয়োজন মনে করলে বা আইনি কোনো চাপে মেটা কর্তৃপক্ষ আপনার মেসেজ, ছবি, ভিডিও বা ভয়েস নোট দেখতে বা অ্যাক্সেস করতে পারবে।

আরও পড়ুন

কেন এমন সিদ্ধান্ত নিল মেটা?

মেটা অফিশিয়ালি জানিয়েছে, খুব কম মানুষ এই ফিচারটি ব্যবহার করছিলেন। তবে বিশেষজ্ঞদের ধারণা এর পেছনে আরো বড় কিছু কারণ থাকতে পারে:

শিশু সুরক্ষা: বিভিন্ন দাতব্য সংস্থা যেমন 'এনএসপিসিসি' মনে করে, গোপন চ্যাটের আড়ালে অপরাধীরা শিশুদের উত্ত্যক্ত করার সুযোগ পায়। এই ফিচার বন্ধ হলে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে।

এআই প্রশিক্ষণ: অনেক বিশেষজ্ঞের মতে, মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে আরও উন্নত করার জন্য ব্যবহারকারীদের মেসেজের ডেটা ব্যবহার করতে চায়। এনক্রিপশন থাকলে তারা এই তথ্যগুলো পড়তে পারে না।

আইনি ও ব্যবসায়িক চাপ: বিজ্ঞাপন প্রচার বা সরকারি প্রয়োজনে তথ্য সরবরাহ সহজ করতেই এই পিছুটান বলে অনেকে মনে করছেন।

এতে আপনার ওপর কী প্রভাব পড়বে?

সাধারণ ব্যবহারকারীদের জন্য মেসেজ আদান-প্রদানের ধরনে কোনো দৃশ্যমান পরিবর্তন আসবে না। কিন্তু যারা নিজের ব্যক্তিগত গোপনীয়তা বা সেনসিটিভ তথ্য নিয়ে সচেতন, তাদের জন্য এটি দুশ্চিন্তার কারণ।

এখন আপনার যা করা উচিত:

১. গোপন তথ্যে সতর্কতা: অত্যন্ত ব্যক্তিগত বা গোপনীয় কোনো তথ্য এখন থেকে ইনস্টাগ্রাম ডিএম এ শেয়ার না করাই বুদ্ধিমানের কাজ।

২. অন্য অ্যাপের ব্যবহার: যদি আপনার তথ্যের শতভাগ সুরক্ষা প্রয়োজন হয়, তবে সিগন্যাল বা হোয়াটসঅ্যাপ এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন, যেখানে এখনো ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ চালু আছে।

৩. ডেটা ব্যাকআপ: যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ এনক্রিপ্টেড চ্যাট থাকে, তবে সেগুলো এখনই সেভ বা ডাউনলোড করে রাখুন।

উল্লেখ্য, মেটার এই সিদ্ধান্ত ডিজিটাল দুনিয়ায় ‘ব্যক্তিগত গোপনীয়তা’ বনাম ‘জননিরাপত্তা’র লড়াইকে নতুন করে উসকে দিয়েছে। প্রযুক্তির এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে আমাদের আরো সচেতন হতে হবে।

সূত্র: বিবিসি

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
নিরাপত্তা জোরদার করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ফিচার চালু হলে পুরোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে অ্যাপটিতে লগইন করতে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করা যায় নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সহজেই পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা সম্ভব।
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফিচার। এর মধ্যে রয়েছে কম্পিউটারে আলাদা অ্যাপ ডাউনলোড ছাড়াই ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা।
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
আরও পড়ুন
ফেসবুক-ইনস্টাগ্রাম ও টিকটকে নতুন যে নিষেধাজ্ঞা দিলো মেটা
চালু হলো ইনস্টাগ্রামে নতুন সুবিধা
মেটা মামলায় হারলে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম-ফেসবুক!
শিশুদের জন্য বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম!