ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইনস্টাগ্রাম থেকে কোটি কোটি অ্যাকাউন্ট বন্ধ, কারণ জানালো মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৪:৪৩ পিএম
ইনস্টাগ্রাম।ছবি: সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম বড় ধরনের ‘ক্লিনআপ অভিযান’ চালিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। ২০২৬ সালের অন্যতম বড় এই অভিযানে কোটি কোটি ভুয়া ও দীর্ঘদিন নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিশ্বের বহু জনপ্রিয় তারকা, ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ডের ফলোয়ার সংখ্যায় হঠাৎ বড় ধরনের পতন দেখা গেছে।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার কাইলি জেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের এই ‘গ্রেট পার্জ’ পর তার ফলোয়ার সংখ্যা প্রায় ১ কোটি ৪০ লাখ কমে গেছে। শুধু কাইলি নন, আরও অনেক সেলিব্রিটি ও কনটেন্ট ক্রিয়েটরের ফলোয়ার সংখ্যাও রাতারাতি কমে যায়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেক ব্যবহারকারী দাবি করছেন, ভুয়া ও নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর এই অভিযানে ইনস্টাগ্রামের নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টও রেহাই পায়নি। সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী দাবি করেন, ইনস্টাগ্রামের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও প্রায় ৯০ লাখ ফলোয়ার কমে গেছে।

মেটা জানিয়েছে, প্ল্যাটফর্মকে আরও বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ রাখতে নিয়মিতভাবেই এমন পদক্ষেপ নেওয়া হয়। মূলত যেসব বট অ্যাকাউন্ট বা দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা প্রোফাইল ভুয়া লাইক, কমেন্ট ও ফলোয়ার বাড়াতে ব্যবহৃত হয়, সেগুলোই সরিয়ে ফেলা হয়েছে।

মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু ব্যবহারকারীর ফলোয়ার সংখ্যায় পরিবর্তন দেখা যেতে পারে। তবে সক্রিয় ও প্রকৃত ফলোয়াররা এতে প্রভাবিত হননি।

বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফলোয়ার ও বট অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যবহারকারীদের আস্থা ধরে রাখতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে।


সূত্র: ফ্রি প্রেস জার্নাল

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
নিরাপত্তা জোরদার করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ফিচার চালু হলে পুরোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে অ্যাপটিতে লগইন করতে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করা যায় নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সহজেই পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা সম্ভব।
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফিচার। এর মধ্যে রয়েছে কম্পিউটারে আলাদা অ্যাপ ডাউনলোড ছাড়াই ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা।
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
আরও পড়ুন
ফেসবুক-ইনস্টাগ্রাম ও টিকটকে নতুন যে নিষেধাজ্ঞা দিলো মেটা
চালু হলো ইনস্টাগ্রামে নতুন সুবিধা
মেটা মামলায় হারলে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম-ফেসবুক!
শিশুদের জন্য বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম!