এআই শাড়ি ট্রেন্ড

খুব সহজেই বলিউডি লুকে রূপ দিন নিজের ছবি!

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৩৫ পিএম


এআই ট্রেন্ড
ছবি: সংগৃহীত

আজকাল সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ে নতুন এক এআই ট্রেন্ড, ‘ন্যানো বানানা এআই শাড়ি’। এই ট্রেন্ডে ব্যবহারকারীরা নিজের সাধারণ সেলফি বা ছবি দিয়ে তৈরি করতে পারছেন একেবারে নব্বইয়ের দশকের বলিউড সিনেমার স্টাইলের শাড়ি পরা ছবি মনে হয় যেন কোনো সিনেমার পোস্টার থেকে উঠে এসেছে!

s1

ফেসবুক মানেই নতুন নতুন ট্রেন্ড। তাতে মিশে যান আট থেকে আশি সবাই। কখনও ঘিবলি থিম, কখনও আবার বুড়ো বয়সের ছবির ঝড় ওয়ালে। বর্তমানে ফেসবুক ফিডে ভর করে শুধুই শাড়ি পরা তরুণীদের ছবি। কারও মাথায় ফুলের মালা, কেউ বসে রয়েছেন ফুলের তোড়া হাতে, আবার কেউ বর্ষার ভেজা মুহূর্তের ছবি শেয়ার করছেন। এই ছবির পেছনে হাত রেখেছে Gemini AI।কিন্তু অনেকেই এখনও বুঝে উঠতে পারছেন না, কীভাবে তৈরি করবেন এমন ছবি।

d1

কীভাবে বানাবেন এআই শাড়ি স্টাইলের ছবি:

ধাপ ১: গুগল অ্যাকাউন্টে লগইন করুন
প্রথমে আপনার ফোন বা কম্পিউটারে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। এরপর গুগলের AI টুল Gemini অথবা ChatGPT খুলুন। লিঙ্ক: টুল ব্যবহার করতে চাইলে https://gemini.google.com বা https://chat.openai.com এই লিঙ্কে যান।

ধাপ ২: ‘ছবি সম্পাদনা’ অপশনে যান
Gemini-এর হোমপেজে Try photo editing বা ‘ছবি সম্পাদনার চেষ্টা করুন’ অপশনটি ক্লিক করুন। এখানে একটি ছোট বানানা আইকনও দেখতে পাবেন, যা এই ট্রেন্ডের ইঙ্গিত।

s2

ধাপ ৩: নিজের ছবি আপলোড করুন
মোবাইল বা কম্পিউটার থেকে একটি ভালো মানের সেলফি আপলোড করুন। মুখটা পরিষ্কার দেখা গেলে এবং ক্যামেরার দিকে তাকানো হলে ফলাফল আরও ভালো হয়।

ধাপ ৪: সঠিক প্রম্পট দিন
এআই-কে যা বলবেন, ছবিটা সেই অনুযায়ী তৈরি হবে। উদাহরণ প্রম্পট: নব্বইয়ের দশকের বলিউড সিনেমার স্টাইলে শাড়ি পরা নারী, লাল ও সোনালি ফ্লোরাল শাড়ি, পড়ন্ত বিকেলের আলো, ফিল্মি ব্যাকগ্রাউন্ড, মুখে হালকা হাসি, নস্টালজিক ভিন্টেজ ফিল্টার দিয়ে ছবি তৈরি করো। আপনি শাড়ির রঙ, ব্যাকগ্রাউন্ড, মুড, ফিল্টার ইত্যাদি কাস্টমাইজ করতে পারেন।

ধাপ ৫: ফলাফল দেখুন ও ডাউনলোড করুন
প্রম্পট দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এআই তৈরি করবে একেবারে সিনেমার মতো শাড়ি লুকের ছবি। পছন্দ হলে ডাউনলোড করে সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন।

অতিরিক্ত টিপস:
.ভালো আলোয় তোলা ছবি ব্যবহার করুন।

.মুখ ঝাপসা না হয় তা নিশ্চিত করুন।

.একই ছবিতে ভিন্ন ভিন্ন প্রম্পট দিয়ে নানা লুক ট্রাই করুন।

.শাড়ির পাশাপাশি মেকআপ, হেয়ারস্টাইল ও ব্যাকগ্রাউন্ডও উল্লেখ করুন।

d2

কেন জনপ্রিয় এই ট্রেন্ড?
মানুষ এখন নিজেদের ছবি দিয়ে নতুন, নস্টালজিক ও কল্পনাপ্রবণ কিছু বানাতে ভালোবাসে। এই এআই শাড়ি ট্রেন্ড সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিচ্ছে তাও সহজভাবে, বিনা খরচে।

আরও পড়ুন

আপনার ফোন থেকেই আপনি হয়ে উঠতে পারেন বলিউডি রেট্রো তারকা শুধু একটি সেলফি ও কিছু লেখা দিয়েই। টুল ব্যবহার করতে চাইলে https://gemini.google.com বা https://chat.openai.com এই লিঙ্কে যান।

আরও পড়ুন

আপনার ফোন থেকেই আপনি হয়ে উঠতে পারেন বলিউডি রেট্রো তারকা শুধু একটি সেলফি ও কিছু লেখা দিয়েই।সেই সাথে মজা করতে চান তাহলে আজই ট্রাই করুন এই এআই শাড়ি ট্রেন্ড, আর বন্ধুদের চমকে দিন!

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission