জুলাই কন্যা সম্মেলন স্থগিত

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৭:৩৭ পিএম


জুলাই কন্যা সম্মেলন স্থগিত
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠেয় ‘জুলাই কন্যা সম্মেলন ২০২৫’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫’ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জুলাই কন্যা সম্মেলন ২০২৫’ আয়োজন করেছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এতে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ, বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিত থাকার কথা ছিল।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission