ড. আসমা চৌধুরী স্মরণে আজ স্মারক বক্তৃতা
পথিকৃৎ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. আসমা চৌধুরীর স্মরণে আজ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্র প্রাঙ্গণে (মাজারের পাশের লেন) এ আয়োজন করা হয়েছে। তার অনন্য অবদান চিরজাগরুক রাখার উদ্দেশ্যে পথিকৃৎ ফাউন্ডেশন প্রতি বছর এই স্মারক বক্তৃতার আয়োজন করে থাকে। এটি এই আয়োজনের ৮ম আসর।
ড. আসমা চৌধুরী পথিকৃৎ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
১৯৯৭ সালে সংস্কৃতি বিকাশ কেন্দ্র প্রকাশিত বাংলা ভাষার প্রথম নির্ঘণ্ট পত্রিকা ‘সূচিপত্র’-এর সম্পাদক ছিলেন আসমা চৌধুরী। এ ছাড়া দেশে-বিদেশে শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে তার অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। মূল রচনা ছাড়াও