চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা নিহত ২

আরটিভি অনলাইন, চট্টগ্রাম ব্যুরো

শুক্রবার, ৩০ জুন ২০১৭ , ০৬:৪২ পিএম


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা নিহত ২

চট্টগ্রামে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ার ফলতলী নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পটিয়া থানার এএসআই শাহ আলম আরটিভি অনলাইনকে জানিয়েছে, কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশায় থাকা যাত্রী মো. মোবারক (২৮) ঘটনাস্থলেই নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে জান্নাতুল ফেরদৌস (১৩) নিহত হন।

এদের মধ্যে মোবারকের বাড়ি বোয়ালখালীর কদুরখীল এলাকায়। তার বাবার নাম মাহমুদুর রহমান। নিহত অপরজন জান্নতুল ফেরদৌসসহ আহত দু’ জনের বাড়ি পটিয়া উপজেলা সদরে। সৌদিয়া পরিবহনের ওই বাসটিকে জব্দ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে পাঁচলাইশ থানার এসআই রাজ্জাক আরটিভি অনলাইনকে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে এবং আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

 

বিজ্ঞাপন

সি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission