ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ছেলের প্রেম ঠেকাতে রাস্তায় দেয়াল তুললেন বাবা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম
ছবি: সংগৃহীত

জামালপুরে চলাচলের একটি রাস্তায় ইটের দেয়াল তুলে পুরোপুরি বন্ধ করে দেয়ার ঘটনা ঘটেছে। প্রেমঘটিত বিরোধের জেরে রাস্তায় দেয়াল তুলে দেয়ার অভিযোগ উঠেছে।

এর পরিপ্রেক্ষিতে ওই এলাকার অন্তত ২০ থেকে ২৫টি পরিবারের দুই শতাধিক মানুষের যাতায়াত বন্ধ হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকার পলিশা গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে সম্প্রতি চলাচলের ওই রাস্তায় দেয়াল তুলে দেন এক ব্যক্তি। এ ঘটনায় স্থানীয়ভাবে শালিস বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, পলিশা গ্রামের মোকাদ্দেস হোসেনের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই এলাকার কবির হোসেনের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের শুক্রবার (১২ ডিসেম্বর) মেয়েটি নিখোঁজ হয়। এরপর রোববার (১৪ ডিসেম্বর) মেয়েটির মা শারমিন আক্তার বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই ছাত্রী ও ছেলেকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে। আদালতে জবানবন্দি শেষে মেয়েকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওই অপহরণ মামলায় ছেলের বাবা কবির হোসেন ও তার স্ত্রী তিন মাস জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন। জেল খাটার ক্ষোভ থেকে মঙ্গলবার (২৪ মার্চ) কবির হোসেন তার বাড়ির সামনের চলাচলের রাস্তায় ইটের দেয়াল তৈরি করে তা বন্ধ করে দেন। এতে এলাকার সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, বাপ-দাদার আমল থেকেই তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। হঠাৎ রাস্তা বন্ধ করে দেয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার মানুষ চরম বিপাকে পড়েছেন। তারা বাজারঘাট, হাসপাতাল কিংবা মসজিদেও ঠিকমতো যেতে পারছেন না। এর আগেও দুইবার রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছিল, যা পরে স্থানীয়দের হস্তক্ষেপে মীমাংসা করা হয়। তারা জানান, অভিযুক্তদের সঙ্গে কোনো ঝামেলা হলেই তারা রাস্তা বন্ধ করে দেন।

রাস্তা বন্ধ করার বিষয়ে অভিযুক্ত কবির হোসেন বলেন, জায়গাটি আমার বাবার। এখানে চার শরিকের ১১ ফুট রাস্তা রয়েছে। আমি বাকি তিন শরিককে চলাচলের জন্য তিন ফুট রাস্তা দেব। এর বেশি দিতে পারব না।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বলেন, পৌরসভার পলিশা গ্রামে রাস্তা অবরোধের তথ্য ও জনসাধারণের একটি অভিযোগ পেয়েছি। যেহেতু এটি ভূমি সংক্রান্ত বিষয়, তাই অভিযোগটি সহকারী কমিশনার (ভূমি) বরাবর পাঠানো হয়েছে। সব কাগজপত্র যাচাই-বাছাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদী থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে শিক্ষক না পাওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষকের অপেক্ষায় শ্রেণিকক্ষে বসে থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের। এর মধ্যেই কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে কক্সবাজারে চারদিনের আনন্দভ্রমণে গিয়ে শিক্ষকদের ‘ও বন্ধু লাল গোলাপী’ গানের তালে আনন্দ-উল্লাসের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে কলেজের নিয়মিত পাঠদান কার্যক্রম সচল রাখা এবং শিক্ষকদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে।
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
এবার চাকুরি থেকে বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করে বিক্রির দায়ে অভিযুক্ত চাঁদপুরের ইউপির সেই প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীদের সদস্যরা। 
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
সৌদিতে দেয়াল ধসে বাংলাদেশি তরুণের মৃত্যু