সাবেক সংবাদ উপস্থাপিকা তরীর মৃত্যু নিয়ে সবশেষ যা জানা গেল

আরটিভি নিউজ

সোমবার, ০৯ জুন ২০২৫ , ০৯:২৭ পিএম


সাবেক সংবাদ উপস্থাপিকা তরীর মৃত্যু নিয়ে সবশেষ যা জানা গেলো
ফাইল ছবি

রাজধানীর নিউ ইস্কাটনের একটি বাসা থেকে রোববার (৮ জুন) সাফিনা আহমেদের তরী (৩০) নামে সাবেক এক সংবাদ উপস্থাপকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, নিহতের মা সেই দিনের ঘটনার বিবরণ দিয়েছেন। 

বিজ্ঞাপন

সাফিনার মা সাবিহা আহমেদ রিতা জানান, চার বছর ধরে মদ্যপান করছেন সাফিনা। ঘটনার দিন সন্ধ্যায় মায়ের সঙ্গে কথা বলে নিজের রুমে চলে যান তিনি। পরদিন দুপুরে ডাকতে গিয়ে মা দেখতে পান, তরী বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাফিনা তরী দুটি টিভিতে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। সবশেষ তিনি ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট গ্রামে। রাজধানীর নিউ ইস্কাটনে মা ও বোনের সঙ্গে থাকতেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সাবেক এই সংবাদ উপস্থাপিকার অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) পূর্ণ চিছাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission