‘জঙ্গিরা এদেশের কোন ক্ষতি করতে পারবে না’

মঙ্গলবার, ০৯ আগস্ট ২০১৬ , ০৯:৩০ এএম


‘জঙ্গিরা এদেশের কোন ক্ষতি করতে পারবে না’

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাত কোটি বাঙালি স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছে। বললেন, গুটি কয়েক জঙ্গি এদেশের কোন ক্ষতি করতে পারবে না।

সোমবার দুপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর সেনবাগে আয়োজিত শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এদেশের মাটিতে জঙ্গিদের ঠাঁই হবে না। তাঁর নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ে তোলা হবে।

শোভাযাত্রাটি উপজেলা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ স্বর্বস্তরের মানুষ অংশ নেন।

 

 

 

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission