নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ করছে ডিএনসিসি

আরটিভি নিউজ

সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ , ০৬:০৬ পিএম


নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ করছে ডিএনসিসি
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ায় প্রার্থীদের প্রচারণায় ব্যবহৃত পোস্টার-ব্যানার অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বিজ্ঞাপন

সোমবার (৭ জানুয়ারি) রাত থেকেই ডিএনসিসির আওতাধীন প্রতিটি অঞ্চলে এ কাজ করছে পরিচ্ছন্ন কর্মীরা।

দ্রুত সময়ের মধ্যে সকল পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করে শহরের পরিবেশ রক্ষা করা জন্য ডিএনসিসির বর্জ্য বিভাগকে নির্দেশ দেন মেয়র আতিকুল ইসলাম। 

বিজ্ঞাপন

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের প্রচারণায় পোস্টার-ব্যানার ব্যাবহার করেছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি দ্রুত সময়ের মধ্যে এসব অপসারণ করার জন্য। আমরা এই শহরকে নোংরা দেখতে চাই না। আমরা দৃশ্য দূষণ চাই না।

আতিকুল ইসলাম আরও বলেন, আমরা চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগানোর জন্য পরীক্ষামূলকভাবে বেশ কিছু বোর্ডও বসানো হয়েছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর গড়ে তুলতে চাই। ঢাকার সব উড়াল সড়কের পিলারগুলো চিত্রকর্মের মাধ্যমে নান্দনিকভাবে সাজিয়ে তোলা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৫টি আসনে। এ ছাড়া স্বতন্ত্র ৬১টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission