ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ঢাকা মহানগরে হচ্ছে নতুন আরও ৪ থানা 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৬:২৭ পিএম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরে পুলিশ ফাঁড়ি করার পাশাপাশি নতুন আরও চারটি থানা স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

শুক্রবার (৮ মে) রাজধানীর ৩০০ ফিটে অবস্থিত পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেন, কারওয়ান বাজারে আরেকটি পুলিশ ক্যাম্প উদ্বোধন করেছি গত সপ্তাহে। এর উদ্দেশ্য বিভিন্ন রকম সমস্যা ও চাঁদাবাজি প্রতিরোধ করা। এখন খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি হয়েছে। আরও কয়েকটি এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, মোহাম্মদপুরের বেরিবাঁধের হাউজিং এলাকায় আবাসন পেলে দ্রুতই আরেকটি ক্যাম্প স্থাপন করব। বাড্ডা থেকে বেরাইদ এলাকা অনেক দূরে। সেখানেও পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া চলছে। গেন্ডারিয়া বা ওয়ারি এলাকার ঘুন্টিগড় এলাকায়ও আরেকটি ফাঁড়ি স্থাপন করব। এছাড়া মঞ্জুরিকৃত যেসব পুলিশ ফাঁড়ি রয়েছে, সেগুলো রি-এরেঞ্জ করে জনবহুল এবং অপরাধ প্রবণ এলাকায় নিয়ে যাচ্ছি। এই কাজেরই অংশ খিলক্ষেত পুলিশ ফাঁড়ি।

গত ১৫-১৬ বছরে পুলিশের দিকে খুব বেশি নজর দেয়া হয়নি উল্লেখ করে সরওয়ার বলেন, সে সময় পুলিশ হয়তো একটা বিশেষ উদ্দেশ্যে কাজ করেছে। এখন আমরা কাজ করছি জনগণের সেবার উদ্দেশ্যে। জনগণের পুরোপুরি নিরাপত্তা প্রদানের জন্য। দলমত নির্বিশেষে সব জনগণ আমাদের কাছে সমান। সেভাবে কাজ করছি।

আরও পড়ুন

পুলিশের আবাসন নিয়ে তিনি বলেন, গত কয়েক মাসে ডিএমপিতে প্রায় ৮ হাজার পুলিশ সদস্যের নতুন আবাসনের ব্যবস্থা পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে। নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে আমাদের ১ হাজার ৬০০ ফোর্স থাকবে, ডেমরা পুলিশ লাইনে আমাদের ১ হাজার ৬০০ ফোর্স থাকবে। এছাড়া আমাদের মিরপুর পুলিশ লাইনস ওখানেও ২০ তলা একটি ব্যারাক আছে, আমরা গত মাসে উদ্বোধন করেছি। ছয় তলা পর্যন্ত ব্যারাক ২ হাজার ২০০ ফোর্স থাকবে। আমাদের পূর্বাচলে ২০ তলা একটি বিল্ডিং আছে পুলিশ হেডকোয়ার্টারের। ওখানে আমাদের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক উত্তর ডিভিশনের ফোর্স থাকছে ৮০০-৯০০।

ডিএমপি কমিশনার বলেন, এরপর দিয়াবাড়িতে ১০ একর জায়গায় আমাদের পুলিশ লাইনস আছে, ওখানেও আমরা ট্রাফিক পুলিশসহ থানা ও ফাঁড়ি পুলিশ শিগগিরিই নিয়ে যাব। ওখানেও আমরা আবাসন বর্ধিত করতেছি। বসিলা পুলিশ লাইনসে আমাদের ট্রাফিক তেজগাঁও ডিভিশনের প্রায় ২৫০ ফোর্সসহ অফিস করা হয়েছে। আমাদের এমটিও ওয়ার্কশপ যেটা রাজাবাগ পুলিশ লাইনে ক্রাউডেড, সেটা আমরা শিফট করে নিয়ে যাচ্ছি— শিফটিং কাজ চলতেছে। ওখানে ১৫০ থেকে ২০০ মেকানিক পুলিশ মেকানিকসহ ডিসি এমটিও ওয়ার্কশপ বসবে। আমাদের ডিএমপির একটি মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল আছে। এটাও গত বছর বসিলায় উদ্বোধন হয়েছে। ওটার কাজ চলতেছে। আর ফোর্থ হল ওখানে বসিলা পুলিশ ক্যাম্প বা মিনি থানা বলতে পারেন। এভাবে আমরা আমাদের আবাসন বৃদ্ধি করছি।

রাজধানীতে নতুন থানা স্থাপনের বিষয়ে তিনি বলেন, মোহাম্মদপুর এলাকায় আমাদের আরও দুটি পুলিশ ফাঁড়ি আছে। রায়েরবাজার একটা পুলিশ ফাঁড়ি আছে সেটাকে আমরা আরও শক্তিশালী করব। রায়েরবাজারে পুলিশের একটি নতুন থানা হতে যাচ্ছে। এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে। এটা শিগগিরিই আমরা পাশ করার চেষ্টা করছি। মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকায় নিয়ে আরও একটি নতুন থানা করার চেষ্টায় আছি। এর বাইরেও বসুন্ধরা এলাকায় অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙে ভাটারা এলাকায় আমরা বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করব।

মো. সরওয়ার বলেন, আমাদের খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব আছে। আপনারা জানেন পূর্বাচল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতায় যাচ্ছে। আমরা এখনো আদেশ পায়নি। পেলে আমরা ঐ এলাকায় পুলিশিং শুরু করব। পূর্বাচলে ৪টি থানা ও ৬টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এছাড়া পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপ সহ পুলিশ লাইন্স স্থাপনে ৬ হাজার ফোর্সের চাহিদা আছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজার ১৯১ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজার ১৯১ মামলা
পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনরত শ্রমিকরা
রাজধানীর মিরপুরে দলছুট এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছেন আন্দোলনরত পোশাক শ্রমিকদের কয়েকজন।
পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনরত শ্রমিকরা
‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। 
‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’
শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার
গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার
ইটের আঘাতে আহত পুলিশ কনস্টেবল, সাময়িক বন্ধ মিরপুর-১১ মেট্রো স্টেশন
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইটের আঘাতে আহত হয়েছেন পল্লবী থানার কনস্টেবল সাইমন।
ইটের আঘাতে আহত পুলিশ কনস্টেবল, সাময়িক বন্ধ মিরপুর-১১ মেট্রো স্টেশন
আরও পড়ুন
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, যুবদলে আলোচনায় কারা
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
দক্ষিণখান থেকে উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ গ্রেপ্তার
মামলা করলেন আসিফ আকবর