ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবারও খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: সংগৃহীত

রাজস্ব পরিশোধের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (৮ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, দোকান ভাড়া, বিজ্ঞাপন কর পরিশোধ করার সুবিধার্থে সাপ্তাহিক কর্মদিবসের পাশাপাশি আগামী ৩০ জুন পর্যন্ত প্রতি শনিবারও অফিস খোলা রাখবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে রাজস্ব বিভাগের সকল দপ্তর খোলা থাকার পাশাপাশি অঞ্চল পর্যায়ে আঞ্চলিক অফিসের রাজস্ব বিভাগ, দপ্তরও খোলা থাকবে।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীতে দিনদুপুরে দুই যুবককে গুলি 
রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডে দুর্বৃত্তের গুলিতে ও ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ওয়াপদা রোডের বাগিচারটেক কাদিরের গ্যারেজে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও গুলিবিদ্ধ বাবু বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন- অটোরিকশাচালক মো. শরীফ (২৮) ও কাতার প্রবাসী সানাউল্লাহ গনি বাবু (২৫)। শরীফকে হাসপাতালে নিয়ে আসা সুমন জানান, দুপুর দেড়টার দিকে টোকাই সুজন গ্রুপের হাসনাইন, হাসিব, নূরুসহ ৩-৪ জন ওই গ্যারেজে গিয়ে হামলা চালান। এসময় শরীফকে ছুরিকাঘাত ও বাবুকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাবুর বুকের বাম পাশে ও ডান পায়ে গুলি লেগেছে।  শরীফ কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুমপুকুর এলাকার বেলাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি ওই এলাকাতেই থাকতেন। বাবুর খালাতো ভাই মনির হোসেন জানান, গুলিবিদ্ধ বাবু কাতার প্রবাসী। দুই মাস আগে তিনি দেশে আসেন। আজ ওই রিকশার গ্যারেজে গিয়ে তিনি হামলার শিকার হন। বাবু বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাকাই বাজার এলাকার বারেক শেখের ছেলে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুলিবিদ্ধ বাবু চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। আরটিভি/এমএ
রাজধানীতে দিনদুপুরে দুই যুবককে গুলি 
রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার
রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার
ঢাকায় ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীতে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ঢাকায় ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম
চলতি বছর রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ড মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম
আরও পড়ুন
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত ১১টার পর উচ্চ শব্দ নিষেধ
প্রতারণা এড়াতে ভূমি মন্ত্রণালয়ের জরুরি গণবিজ্ঞপ্তি
সপ্তম গণবিজ্ঞপ্তি, চাকরী প্রত্যাশীদের জন্য বড় সুখবর
শিক্ষক নিয়োগে আসছে সপ্তম গণবিজ্ঞপ্তি