ভাসমান যৌনকর্মীদের নিয়ে ‘ভলান্টিয়ার অপারচুনিটিজ’র টাউনহল মিটিং অনুষ্ঠিত

আরটিভি নিউজ

রোববার, ১৯ মে ২০২৪ , ০৮:২৭ পিএম


ভাসমান যৌনকর্মীদের নিয়ে ‘ভলান্টিয়ার অপারচুনিটিজ’র টাউনহল মিটিং অনুষ্ঠিত

ভাসমান যৌনকর্মীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে ভলান্টিয়ার অপারচুনিটিজের আয়োজনে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মানুষের জন্য ফাউন্ডেশনের ‘ইয়ুথ এংগেজমেন্ট ইন ডেমোক্রেসি’ প্রকল্পের আওতায় আলোকিত করি ট্রাস্টের উদ্যোগে রোববার (১৯ মে) রাজধানীর জেকে মিলনায়তনে এই টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়।

এই প্রকল্পের মাধ্যমে সংঘঠনটি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার চর্চায় তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ভলান্টিয়ার অপারচুনেটিজ ভাসমান যৌনকর্মীদের নিয়ে ‘বেয়ারফুট রিসার্চ’ নামে একটি গবেষণার কাজ সম্পূর্ণ করেছে এবং গবেষণা থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন এবং সমাধানের উদ্দেশ্যে আজকের টাউনহল মিটিং আয়োজন করেছে।

আলোচনায় সবুজবাগ থানার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, একই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিজন বাড়ৈ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক সুমাইয়া ইকবাল, মুগদা থানার সাব-ইনসপেক্টর মেহেদি মৌসুম, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মো. ইফতেখার হোসাইন এবং ভাসমান যৌনকর্মীদের প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

আলোচনায় সভায় মনোবিজ্ঞানী বিজন বাড়ৈ বলেন, শারীরিক সমস্যার পাশাপাশি যৌনকর্মীরা মানসিক সমস্যায়ও ভুগে। যেটা তাদের মানসিকভাবে আরও দুর্বল করে তোলে।

মুগদা থানার সাব-ইনসপেক্টর মেহেদি মৌসুম বলেন, আমাদের কাজ আপনাদের সহযোগিতা করা। আপনারা উদ্যোগ নিলে যেকোনো বৈধ কাজে আমাদের সহযোগিতার হাত থাকবে। এই ক্ষেত্রে জনপ্রতিনিধিদের পদক্ষেপ ভালো সাড়া ফেলবে হবে বলে আমি মনে করি।“

কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস বলেন, আমার এলাকায় যৌনকর্মীদের যেকোন সহযোগিতায় আমার দরজা সব সময় খোলা থাকবে। যৌন কর্মীরা বিনামূল্যে এবং কোনো প্রকার সংকোচ বোধ ছাড়াই সরকারের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা নিতে পারবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission