রাজধানীর ইসলামবাগে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আরটিভি নিউজ 

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:১৯ পিএম


রাজধানীর ইসলামবাগে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর ইসলামবাগে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ৩টা ২৫ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। 

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া‌ সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্য অনুযায়ী, লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি, সিদ্দিকবাজার থেকে ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। 

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission