ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

জেসিআই ঢাকা ইউনাইটেডের দ্বিতীয় জিএমএম অনুষ্ঠিত

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১০:৩৪ এএম
রাজধানীতে জেসিআই ঢাকা ইউনাইটেডের দ্বিতীয় জিএমএম অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেডের দ্বিতীয় জেনারেল মেম্বারশিপ মিটিং (জিএমএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানে জেসিআই বাংলাদেশের সদর দপ্তরে এই জিএমএম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা ইউনাইটেডের সভাপতি সিনেটর ডা. মো. এনামুল হক।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘ডিসকভার ট্রেডিং’ শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ সেশন, যা পরিচালনা করেন ২০২৬ জেসিআই বাংলাদেশ ন্যাশনাল কমিটির চেয়ার মুনতাসির মামুন। এতে বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন এবং ট্রেডিং, ব্যবসায়িক সম্ভাবনা, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৬ জেসিআই বাংলাদেশ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং জেসিআই ঢাকা ইউনাইটেডের মেন্টর মো. রেদওয়ানুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইউনাইটেডের ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট এবং ২০২৬ জেসিআই বাংলাদেশ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এ.এফ.এম. ফাহমিদুর রহমান (অনি)।

আরও পড়ুন

এ সময় জেসিআই ঢাকা ইউনাইটেডের বোর্ড অব ডিরেক্টরসদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ খান বিজু, আরিফ সিকদার, মো. রবিউল ইসলাম, মীর মোহাম্মদ আলী, শাহাদাত হোসেন সাদী, মাকসুদ হোসেন, বিএন কলি, খাদিজাতুল কুবরা, স্বপ্নিল হায়দার, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম ভূঁইয়া, জাহিদ হাসান আরজু, আসিফুর রহমান এবং মো. আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে ‘রাইড অন’-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় জেসিআই বাংলাদেশের সব সদস্য রাইড অন-এর সব পণ্য ও সেবায় ১০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করবেন। এ উদ্যোগ সদস্যদের জন্য করপোরেট সুবিধা সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানান, সদস্যদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সদস্যসেবার মান আরও উন্নত করতে জেসিআই ঢাকা ইউনাইটেড ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ, জেনারেল মিটিং ও অংশীদারিত্বমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্যামলীতে ফার্মেসি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি
রাজধানীর শ্যামলীতে অনুরাগ ফার্মেসি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে মোটরসাইকেলে এসে হেলমেট পরা দুই ব্যক্তি এ হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
শ্যামলীতে ফার্মেসি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শনিবার (১৪ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ফুটবলভক্তদের জন্য জরুরি নির্দেশনা ডিএমপির
সাফ চ্যাম্পিয়নসশিপের সেমিফাইনালে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান ও ভুটান-ভারত। এই দুই ম্যাচে দর্শকদের নিরাপত্তার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে ভারত ও ভুটান এবং রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে।  গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচকে কেন্দ্র করে জাতীয় স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তাই স্টেডিয়ামে আগত দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানা গেছে, সেমিফাইনালে স্টেডিয়ামের গেট দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। তাই যানজট এড়াতে এবং নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে দর্শকদের খেলা শুরুর বেশ আগেই পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে ডিএমপি। আরটিভি/এসআর
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ফুটবলভক্তদের জন্য জরুরি নির্দেশনা ডিএমপির
বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
রাজধানীর বিমানবন্দর সড়কে স্কলাস্টিকা স্কুলের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মী কালা গ্রেপ্তার
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. হৃদয় আহমেদ ওরফে কালা (১৯) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। ক্যান্টনমেন্ট থানা পুলিশের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে কুর্মিটোলা হাসপাতালের সামনে থেকে হৃদয় আহমেদকে গ্রেফতার করে। তিনি ক্যান্টনমেন্ট থানা যুবলীগের সক্রিয় কর্মী। গ্রেপ্তার হৃদয় আহমেদ ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক উপাদানাবলী আইনের মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা। আরটিভি/এসআর
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মী কালা গ্রেপ্তার
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড কার্যক্রম জোরদারে সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত
কুমিল্লায় শীতার্ত মানুষের পাশে জেসিআই ঢাকা ইউনাইটেড