হাদিকে গুলি, গ্রেপ্তার হওয়া আরও ২ জনের পরিচয় জানাল ডিএমপি

আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৪:৪৮ পিএম


হাদিকে গুলি, গ্রেপ্তার হওয়া আরও ২ জনের পরিচয় জানালো ডিএমপি
ছবি: কোলাজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের পরিচয় জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ঘটনাস্থলের সিসিটি ফুটেজ বিশ্লেষণ করে দুইজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- মো. আলমগীর শেখ ও ফয়সাল করিম মাসুদ।

তালেবুর রহমান জানান, ঘটনার তদন্তে জানা যায়, ভিক্টিম ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি কর হয়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকেই সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission