হাদিকে গুলি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন গ্রেপ্তার হওয়া হান্নান

আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৪:৩১ পিএম


হাদিকে গুলি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন গ্রেপ্তার হওয়া হান্নান
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলি করা হয়। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রোববার (১৪ ডিসেম্বর) গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করেছে র‍্যাব।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়, সেটির মালিক সন্দেহে আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে রাজধানীর পল্টন থানায় সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, এই হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মো. আবুল কাশেম ও মা মোসা. ফুরকোন। পেশায় তিনি একজন শ্রমিক।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান নিজেকে ওই মোটরসাইকেলটির মালিক বলে স্বীকার করেন। 

আরও পড়ুন

ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক হওয়ায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি এই গুলির ঘটনায় জড়িত থাকতে পারেন। এমন গুরুতর অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতার আশঙ্কা থাকায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে, এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকেই সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission