ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১২ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় ঢাকা বার্ন হাসপাতালে (চানখারপুল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চট্টগ্রাম হালিশহরে সিলিন্ডার বিস্ফোরণে আহতের দেখতে যাবেন।

বিজ্ঞাপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রবন্ধ সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ভূমি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় তেজগাঁওস্থ ভূমি ভবনে ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ভূমিসেবা কলসেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র পরিদর্শন করবেন।

বিজ্ঞাপন

বিএনপির কর্মসূচি
নরসিংদীর ৫ সংসদীয় আসনের বিজয়ী সংসদ সদস্যরা সংশ্লিষ্ট এলাকাগুলোর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টায় ঢাকার শেরেবাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শহীদ জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

ডিএনসিসি প্রশাসকের কর্মসূচি
দুপুর ২টায় জিয়া উদ্যানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

বিজ্ঞাপন

ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি
দুপুর ২টায় জিয়া উদ্যানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুস সালাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

আরও পড়ুন

বিরোধী দলীয় নেতার কর্মসূচি
বিকেল পৌনে ৫টায় শেওড়াপাড়া মনিপুর স্কুল ব্রাঞ্চ-৩ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাফরুল পশ্চিম থানার মাহে রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

অন্যান্য
বেলা ১১টায় ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনায় (হজ্জ ক্যাম্পের বিপরীতে) সৌদি আরব ফেরত হারিয়ে যাওয়া রিজিয়ার পরিচয় পিবিআইয়ের সহায়তায় উদঘাটন ও পরিবারে হস্তান্তর বিষয়ে ব্র্যাক ও পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিফ করবেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান ও অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission