ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

সোমবার, ১১ মে ২০২৬ , ০৭:৫৪ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
রাজধানীর ফাইল ছবি

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

সোমবার (১১ মে) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

ব্র্যাকের কর্মসূচি
বেলা ১১টায় মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন
বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে পিএসসি ভবনের পশ্চিম পাশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিএনসিসির কর্মসূচি
দুপুর ১২টায় গুলশান-২ নগর ভবনের লেভেল-৬ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শিক্ষা ও মেধাবী বৃত্তি নীতিমালা-২০১৭ অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আরও পড়ুন

অর্থমন্ত্রীর কর্মসূচি
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘সোনার বাংলা নীতি আলোচনা’ অনুষ্ঠিত হবে। বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’ শীর্ষক এ আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission