ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মেট্রো স্টেশনের নিচ থেকে সরানো হলো অবৈধ দোকানপাট

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা–উত্তর ও উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধ হকার ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পাশাপাশি ভবিষ্যতে মেট্রো স্টেশনের নিচে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বা দোকান না বসানোর জন্য হকারদের সতর্ক করা হয়েছে। সেই অনুযায়ী তারা ম্যাজিস্ট্রেটদের কাছে অঙ্গীকার করেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলমের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

ডিএমটিসিএল জানিয়েছে, অভিযানে মেট্রো স্টেশনের আশপাশের দোকানদারদের নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে স্টেশন এলাকায় পরিবেশ দূষণ না ঘটে। উপস্থিত সবাই মেট্রোরেল এলাকার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে অঙ্গীকার করেছেন।

অভিযানে ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলাম, ডিজিএম (সিকিউরিটি) মেজর মোহাম্মদ জাকির সিদ্দিকী (অব.) ছাড়াও তুরাগ থানা–পুলিশ, এমআরটি পুলিশ, আনসার সদস্য এবং মেট্রোরেলের নিরাপত্তা কর্মীরা অংশ নেন বলে জানানো হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার
রাজধানীর শ্যামলী এলাকা থেকে চাঁদাবাজদের সম্মিলিত তালিকায় থাকা মো. আরিফিন রনি ওরফে ‘ভাগনে রনি’কে গ্রেপ্তার করেছে এসআরবি-২।
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার
স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, বিয়ের আবদার করতেই ‘আসল রূপ’ দেখান চিকিৎসক
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত চিকিৎসক এনামুল হোসেনের জামিন বহাল রেখেছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, বিয়ের আবদার করতেই ‘আসল রূপ’ দেখান চিকিৎসক
বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা
রাজধানীর ধানমন্ডিতে এক বয়স্ক ব্যক্তিকে রাস্তায় মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটিকে ‘মব’ হিসেবে উল্লেখ করে নানা দাবি করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি এক তরুণীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ রয়েছে।
বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বুধবার (১৪ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
আরও পড়ুন
মেট্রো স্টেশনে তরুণীদের গোপন ভিডিও ধারণের অভিযোগ, যুবক আটক
মিরপুর ও ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু, চরম আতঙ্ক
মেট্রো স্টেশনে তরুণীর স্পর্শকাতর জায়গায় হাত, ভিডিও ভাইরাল
বিক্ষোভে উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা