ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পুরান ঢাকায় ভাড়া বাসায় ব্যবসায়ী খুন

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ১০:৪২ পিএম
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার বাগডাসা লেইনের একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে পর্দার কাপড় ঢোকানো অবস্থায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, ভাড়া বাসার এক কামরায় ওই ব্যবসায়ী একাই থাকতেন।

নেসার আলী (৫০) নামে ওই কাপড়ের ব্যবসায়ীর বাড়ি যশোরের শার্শার শ্যামলগাছি গ্রামে।

মঙ্গলবার বিকালে বংশাল থানা এলাকায় ওই ব্যবসায়ীর ভাড়া বাসা থেকে লাশ উদ্ধারের তথ্য দেন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।

এটাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে তুলে ধরে তিনি বলেন, “এক কামরার ওই ভাড়া বাসায় সেই ব্যবসায়ী একাই থাকতেন। এটা একটা হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে আমরা কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত এগিয়ে নিচ্ছি।”

বংশাল থানার এসআই আব্দুল ওহাব বলেন, পাঁচতলা একটি ভবনের দ্বিতীয় তলার একটি ঘরে থাকতেন নেসার আলী। বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু মঙ্গলবার দুপুর ১টার দিকে সেই বাসায় লাইট জ্বালানো দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের বাইরে থেকে পর্দা সরিয়ে নিসার আলীকে পা বাঁধা অবস্থায় দেখেন। পরে তিনি ৯৯৯ এ ফোন করেন।

পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানিয়ে তিনি বলেন, ওই ব্যক্তিকে খাটের ওপর চিৎ হয়ে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। তার হাত-পা গামছা দিয়ে বাঁধা এবং মুখে জানালার পর্দা দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

আরও পড়ুন

সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার দুপুর ১টার মধ্যে কোনো সময়ে তাকে হত্যা কার হতে পারে বলে ধারণা দেন এসআই ওহাব।

নিহতের পরিবারের বরাতে পুলিশ বলছে, তিন মাস আগে নয়াবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে একাই থাকা শুরু করেন নেসার আলী। ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতে তিনি।

নেসার আলীর এক ছেলে ঢাকা নিউ মডেল কলেজে স্নাতক শেষবর্ষে পড়ছেন। ছেলেটি থাকেন মানিকনগর এলাকায়। হত্যার খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে আসেন।

আরটিভি/কেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে ধর্ষণ-খুন তাজমিন
খুন হওয়ার আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল তাজমিন
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত