ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মহানগরে আহ্বায়ক কমিটি পেল বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৫:১৩ পিএম
সৈকত সাহা ও তূর্ণা নিশিথা (ছবি: সংগৃহীত)

ঢাকা মহানগরে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৩৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম।

সৈকত সাহাকে আহ্বায়ক ও তূর্ণা নিশিথাকে সদস্য সচিব মনোনীত করে গত ৩ জুন সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব ধর তমাল ও সাধারণ সম্পাদক সীমান্ত দাস স্বাক্ষরিত দাপ্তরিক প্যাডে নবগঠিত আহ্বায়ক কমিটির এই তালিকাটি প্রকাশ করা হয়।

তবে তালিকাটি চূড়ান্ত করা হয় ২ জুন।

78107f46-822a-4f4b-bba0-a75ca99af346
সোর্স: বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, "বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। উক্ত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।"

আরও পড়ুন

এই বিষয়ের সত্যতা জানতে সাধারণ সম্পাদক সীমান্ত দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি তথ্যটি সঠিক বলে নিশ্চিত করেন।

তবে নবগঠিত এই আহ্বায়ক কমিটির মেয়াদকাল নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরটিভি/ ডিএমএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, প্রতিমা বিসর্জনে নজরদারিতে ড্রোন-হেলিকপ্টার 
শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রধান চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
মস্কোতে গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের নেতৃত্বে সোহাগ
সকল সম্প্রদায়ের সমঅধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির