রাজধানীতে মাথাবিহীন ৭ টুকরো মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

রোববার, ১৭ মে ২০২৬ , ০৭:২৬ পিএম


রাজধানীতে মাথাবিহীন ৭ টুকরো মরদেহ উদ্ধার
রাজধানীতে মাথাবিহীন ৭ টুকরো মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো এক অজ্ঞাত ব্যক্তির সাত টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৭ মে) বেলা দেড়টার দিকে মুগদা থানার মান্ডা এলাকার একটি বাড়ি থেকে খণ্ডিত দেহটি উদ্ধার করা হয়।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্ডা ১ম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ‘শাহনাজ ভিলা’ নামের একটি বাড়ির বেজমেন্টে পলিথিন মোড়ানো খণ্ডিত মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে খণ্ডিত দেহটি উদ্ধার করি। মরদেহটি কেটে সাতটি টুকরো করা হয়েছে এবং পেট থেকে ভুঁড়ি বেরিয়ে এসেছে। তবে অনেক খোঁজাখুঁজি করেও মরদেহের মাথাটি পাওয়া যায়নি। পুরো দেহটি পচে গলে গেছে।

তিনি আরও বলেন, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করা হয়েছে। এরপর মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরে এই বাড়ির বেজমেন্টে ফেলে রেখে গেছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission