রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

আরর্টিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ০৮:২০ পিএম


রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার ছাত্রলীগের নেতাকর্মীরা : ছবি সংগৃহীত

রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি ব্যানার উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি শিপন সেওজাল (৪৩), ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান ওরফে নিহাজ খান (৩৭) এবং রায়হান আলী (২৪)। সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

আরও পড়ুন

তিনি বলেন, এদিন ভোর আনুমানিক ৬টা ৪০ মিনিটে তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তুরাগ থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। একই সঙ্গে তারা নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার চেষ্টা করছিল।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission