ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বারবার নিখোঁজ হওয়া পুলিশ কর্মকর্তাকে উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৮:০৩ পিএম
এসআই রাকিবুল হাসান সরকারকে উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে (৩২) উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ২৩ দিন পর তাকে পাওয়া গেছে। আগেও তিনি কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।

বুধবার (২০ মে) দুপুরে নিখোঁজ এই পুলিশ কর্মকর্তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।

তিনি বলেন, এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি এতদিন কোথায় ছিলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তার সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে, ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান পুলিশ ব্যারাক থেকে রাত্রিকালীন ডিউটির উদ্দেশ্যে সাধারণ পোশাকে বের হন এসআই রাকিবুল হাসান সরকার। তবে এরপর তিনি আর থানায় পৌঁছাননি। ওইদিন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

নিখোঁজ হওয়ার ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি তার সন্ধান চেয়ে দেশজুড়ে সব থানায় বার্তা পাঠানো হয়েছিল। দীর্ঘ ২৩ দিন নিখোঁজ থাকার পর বুধবার অবশেষে তার সন্ধান মিলেছে।

পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়ার পর এসআই রাকিবুলের সঙ্গে কথা বলে নিখোঁজ থাকার কারণ ও এ সময়ের গতিবিধি জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন

এর আগে, রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রহমান জানান, পরিবারের পক্ষ থেকে জানা গেছে, এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।

এসআই রাকিবুল হাসান সরকারের বাড়ি শ্রীপুর উপজেলার বাপ্তা গ্রামে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার আংশিক ভিডিও প্রকাশ করে পুলিশ সদস্যকে হেয়প্রতিপন্ন করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আহসান হাবীব জুয়েলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ সার্জেন্ট মো. মহিউদ্দিন।
সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (এসআরইউ)।
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
রাজধানীর বনানী থানার কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২০০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
সামনে এলো দুদকের ‘ফাঁদ অভিযান’, ধরা সার্ভেয়ার আসাদুল
ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সামনে এলো দুদকের ‘ফাঁদ অভিযান’, ধরা সার্ভেয়ার আসাদুল
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী সব যানবাহনের টোল মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর-২০২৬ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’— উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ফ্রি থাকবে। ফলে উল্লিখিত সময়ে এই এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী কোনো যানবাহনকে টোল প্রদান করতে হবে না। আরটিভি/এসআর  
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আরও পড়ুন
দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার হবেন ‘গ্রাম পুলিশ’
গাজীপুরে গুলিভর্তি পিস্তল হারালেন এএসআই, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি