ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

আরটিভি নিউজ

সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ১১:৫০ পিএম


ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি ও নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন— ডিএমপির সদর দপ্তর ও প্রশাসনের মো. আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগে, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, মো. শাহজাহান হোসেনকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে ট্রাফিক-উত্তরা বিভাগে, মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-উত্তরা বিভাগ থেকে ট্রাফিক-গুলশান বিভাগে।

আরও পড়ুন

এছাড়া, মো. শাহরিয়ার আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগ থেকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসনে এবং মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস্ বিভাগে বদলি করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission