ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১ , ১১:৪৫ পিএম


4 injured in septic tank explosion in Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৪

ব্রাহ্মণবাড়িয়া শহরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে চারজন আহত হয়েছে। শহরের টিএ রোডে ভিআইপি বেকারি এন্ড কনফেকশনারি নামে একটি দোকানে শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে আকস্মিক বিস্ফোরণে ভয় পেয়ে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে ওই বেকারি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রাথমিক অবস্থায় স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আসে।

ঘটনাস্থল থেকে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস ছামাদ বলেন, ধারণা করা হচ্ছে দোকানের নিচে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা উদ্ধার কাজ শুরু করেছি। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলা যাচ্ছে না।’
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission