পঁচা-বাসি যখন ভালো খাবার!

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ , ০৯:৪০ পিএম


পঁচা-বাসি যখন ভালো খাবার!
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান

হোটেলের ফ্রিজে সাজিয়ে রাখা বিভিন্ন প্রকার খাবার। ক্রেতাদের কাছে বিক্রি হচ্ছে সবকিছুই। আস্থা আর বিশ্বাসে পালে ক্রেতারাও কিনে নিয়ে যাচ্ছেন। তবে পঁচা আর বাসি খাবারের বিষয়টি ক্রেতাদের অগোচরে। 

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে উঠে এসেছে পঁচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ দই, মিষ্টি, কোমল পানীয়, পাউরুটি, নুডুলসসহ বিভিন্ন খাবারের দৃশ্য। মেহেরপুরের গাংনী শহরের আমিন ফুড ভিলেজ ও স্বাধীন ফুড কর্নার অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের খাবারের অনিয়মের এমন দেখা মিলেছে। 

ভোক্তা অধিকার সংক্ষণ আইনে দুই প্রতিষ্ঠান থেকে আদায় করা হয়েছে ১০ হাজার টাকা জরিমানা। একই সাথে ওই খাবারগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। 

অভিযান সূত্রে জানা গেছে, গাংনী শহরের এই দুটি হোটেল দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। স্থানীয়দের কাছে হোটেল দুটি বেশ জনপ্রিয়। ফলে পণ্য কেনার সময় তেমন কোনো যাচাই-বাছাই করেন না ক্রেতারা। এ সুযোগ কাজে লাগিয়ে হোটেল দুটি অনিয়ম করে যাচ্ছিল বলে মনে করছেন অভিযান সংশ্লিষ্ঠরা।  

অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ আরটিভি নিউজকে বলেন, হোটেল দুটির মালিককে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। আমরা নিয়মিত পর্যবেক্ষণ করবো। পুনরায় এরকম অনিয়ম পেলে আইনের কঠোর প্রয়োগ করা হবে। 

এমআই/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission