ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ডিবি পরিচয়ে বাস থামিয়ে ৫২০ কেজি জিরা লুট, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:৫০ পিএম
তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ৫২০ কেজি জিরা লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় থানায় মামলার পর শুক্রবার (৮ মে) ভোররাত থেকে শনিবার (৯ মে) দুপুর পর্যন্ত দেবীদ্বারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। পরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে লুট হওয়া ওই ৫২০ কেজি জিরা উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার ভোরে দেবীদ্বারের পানুয়ারপুল বাসস্ট্যান্ড এলাকায় জিরা লুটের ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মো. নাজমুল হাসান (২৮), মো. মাসুক ওরফে মনা (২৬) ও উপজেলার খলিলপুর গ্রামের মো. জুয়েল (৩০)।

জানা গেছে, গতকাল ভোর সাড়ে চারটার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারের পানুয়ারপুল বাসস্ট্যান্ড এলাকায় সিলেট থেকে নোয়াখালীগামী ‘লাল সবুজ’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে ১৪-১৫ জনের একটি সশস্ত্র চক্র। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ও ভুয়া আইডি কার্ড দেখিয়ে ‘বাসে মাদক আছে’ বলে তল্লাশি শুরু করে। একপর্যায়ে বাসে থাকা ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ওই ৫২০ কেজি জিরা জব্দ করার নাটক সাজিয়ে তা নিয়ে চম্পট দেন। এতে বাধা দিলে বাসের কর্মচারী ও যাত্রীদের মারধর করা হয়।

ওই জিরার মালিক নোয়াখালীর ব্যবসায়ী মো. মাহমুদুল হাসান এ বিষয়ে দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। আটক চক্রটির দেওয়া তথ্য অনুযায়ী নবীনগর উপজেলার ভোলাচং বাজারে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ওই জিরা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ ঘটনায় দেবীদ্বার থানায় আটক তিনজনসহ অজ্ঞাতনামা আরও ১২-১৩ জনকে আসামি করে মামলা করেছেন ব্যবসায়ী মাহমুদুল হাসান।

দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমাম হোসেন গণমাধ্যমকে বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত অভিযান চালিয়ে ওই জিরা উদ্ধারসহ তিনজনকে আটক করেছি।

দেবীদ্বার সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, সম্পূর্ণ জিরার চালান উদ্ধার করা সম্ভব হয়েছে। চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
আরও পড়ুন
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
সেই সুমনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর