আওয়ামী লীগ স্বাধীনতার মূলমন্ত্র বিসর্জন দিয়েছে : মঈন খান

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ , ১১:৩৩ পিএম


মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র, তা আওয়ামী লীগ বিসর্জন দিয়েছে। ইতোমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে, আওয়ামী লীগ জনগণকে ভয় পেয়েছে। আসলে আওয়ামী লীগ যেটা বলে, সেটা করে না। আর তারা যেটা করে, সেটা বলে না। তারা বলে গণতন্ত্র, করে স্বৈরতন্ত্র।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ভূবনমোহর পার্কে বিএনপি আয়োজিত রাজশাহী বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে জনগণের সেবার জন্য। বিএনপি কোনো প্রতিশোধপরায়ন দল নয়।

আওয়ামী লীগ বিদেশিদের কাছে গিয়ে মায়াকান্না করে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে পারবে না। তারা যদি ক্ষমতায় না থাকে তবে তাদের ১০ লাখ নেতাকর্মীকে বিএনপি মেরে ফেলা হবে। আমি বলেছি, তোমরা জানতে চাওনি তারা কতোটা খারাপ কাজ করেছে যে বিএনপি তাদের মেরে ফেলব? তার পেছনে কি কারণ থাকতে পারে?

এ সময় গণ-অবস্থান কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission