টাঙ্গাইলে নদীতে ডুবে যুবকের মৃত্যু

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ , ০৪:২৭ পিএম


টাঙ্গাইলে নদীতে ডুবে যুবকের মৃত্যু
ছবি : আরটিভি

টাঙ্গাইলের কালিহাতীতে নদীর পানিতে ডুবে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে কালিহাতী উপজেলার আকুয়া গ্রামে পৌলি নদীতে ডুবে তার মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, উপজেলার পৌলি নদীতে গোসল করার সময় নিহত যুবক নদীতে ডুবে যায়। পরে নদীর আশে পাশে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে আনার আগেই মৃত্যু হয়। তবে এখনও ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলার সহদেবপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম নিশ্চিত করে জানান, স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে রেখে দিয়েছে। হয়তোবা আশপাশের কারোর আত্মীয়স্বজন হবে। তবে এখনও পরিচয় পাওয়া যায়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission