আবাসিক হোটেল থেকে ৩ ভুয়া পুলিশ আটক 

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ জুন ২০২৪ , ১১:০১ এএম


আবাসিক হোটেল থেকে ৩ ভুয়া পুলিশ আটক 
ছবি : সংগৃহীত

জামালপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে তিন ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে শহরের পুরাতন পৌরসভার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, জাকির হোসেন, সোহেল রানা এবং সারফিন আহমেদ তানভীর। এদের মধ্যে জাকির হোসেন, সোহেল রানার বাড়ি গাইবান্ধা জেলায় এবং সারফিন আহমেদ তানভীরের বাড়ি হবিগঞ্জ জেলায়। 

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, আটক হওয়া তিনজন প্রতিবার হোটেলে ১০ থেকে ১৫ দিন করে অবস্থান করতো এবং দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে জামালপুরের মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। এবার কোনো অপকর্মের আগেই তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাকসহ পুলিশের লোগো সংবলিত কটি, চাবির রিং, তিনটি মোবাইল ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission