সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০২:১৮ পিএম


সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
ছবি: আরটিভি

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি জানায়, রোববার (১২ এপ্রিল) সকালের দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী চৌদ্দঘুড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে দুই বাংলাদেশি নাগরিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পথভ্রষ্ট হয়ে ভুলক্রমে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তাদের আটক করে বিএসএফ।

আরও পড়ুন

আটকরা হলেন, নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশিরচেরের ডুমুরদহ গ্রামের সোলেমান সরকার (৩৪) এবং ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া (২৩)।

বিজিবি আরও জানায়, সোমবার রাত ৮টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৩১/৭-এস সংলগ্ন শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য কচাকাটা থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন, কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission