ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম
সেনবাগে বাংলা নববর্ষ\'র শোভাযাত্রা : ছবি আরটিভি

নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে শোভাযাত্রাটিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

বিভিন্ন সাজে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীত ও বৈশাখের গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা, উপজেলা শিল্পকলা পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে দিনব্যাপী।

এদিন বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে উৎসবে মেতে ওঠে উপজেলার সর্বস্তরের মানুষ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার  মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
কুমিল্লায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আওয়ার লেডি অব ফাতিমা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ঐক্য, সম্প্রীতি, স্মৃতির বন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আওয়ার লেডি অব ফাতিমা (OLF-ওএলএফ) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কুমিল্লা।
কুমিল্লায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আওয়ার লেডি অব ফাতিমা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
শরীয়তপুরে মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
শরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় লামিয়া আক্তার বৃষ্টি (১৯) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রবিউল ছৈয়ালের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রবিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শরীয়তপুরে মাদক ছাড়তে বলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ১ কোটি ৫৫ লাখ টাকার সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় জহির শাহ গোলাম হোসেন (৪৩) নামের ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
আরও পড়ুন
আরটিভিতে আজ (৯ জুন) যা দেখবেন
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম দিবস-২০২৬ উদযাপন করলো আরটিভি
রাজধানীজুড়ে বৈশাখী উৎসবের হাট
বাংলা নববর্ষ উপলক্ষে বেড়েছে মৃৎশিল্পের কদর