নেত্রকোণায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ জুন ২০২৪ , ১১:০৯ পিএম


নেত্রকোণায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা
ছবি : সংগৃহীত

নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ৩০ ঘণ্টা অভিযান শেষে পিস্তল, গুলিসহ ৮০ ধরনের সরঞ্জাম জব্দের ঘটনায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বেলা দেড়টার দিকে সন্ত্রাস দমন আইনের ৭ ধারায় নেত্রকোণা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর আশেকিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission