জন্ম–মৃত্যু নিবন্ধনে অনিয়ম, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ  

শুক্রবার, ০১ মে ২০২৬ , ১১:৩৮ এএম


জন্ম–মৃত্যু নিবন্ধনে অনিয়ম, ইউপি চেয়ারম্যান বরখাস্ত
মো. ফারুক ইসলাম ভূইয়া : ছবি আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিতে অনিয়মের অভিযোগে কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইসলাম ভূইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় চেয়ারম্যানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, জালিয়াতির মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনিয়মের প্রমাণ পাওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

তিনি বলেন, জনসেবামূলক কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না এবং এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে মো. ফারুক ইসলাম ভূইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ‘গাড়িতে আছি, কথা বুঝা যাচ্ছে ন’ বলে লাইন কেটে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। তবে, এ বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission