ঝিনাইদহে শত্রুতার জেরে ৭৫০ কলাগাছ কাটল প্রতিপক্ষ

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৪ আগস্ট ২০২৪ , ০৬:৪৪ পিএম


ঝিনাইদহে শত্রুতার জেরে ৭৫০ কলাগাছ কাটল প্রতিপক্ষ
ছবি : আরটিভি

ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুরে পূর্বশত্রুতার জেরে আল আমিন নামের এক কৃষকের ৭৫০টি কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। 

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে উপজেলার চন্ডিপুর মিস্ত্রিপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, প্রায় ১০ বছর আগে চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাক, বানিয়া-কান্দর গ্রামের মামুন ও বৈডাঙ্গা গ্রামের মো. সালেহ যৌথভাবে ব্যবসা করতো। পরবর্তীতে তাদের মধ্যে ব্যবসায়িক লচসংক্রান্ত বিষয় নিয়ে আব্দুর রাজ্জাকের চন্ডিপুর মিস্ত্রিপাড়া গ্রামের প্রায় ৭০ শতাংশ জমির দলির নিয়ে নেয় মামুন। পরবর্তীতে আব্দুর রাজ্জাকের কাছ থেকে তিন বছর আগে ওই জমি লিজ নিয়ে কলাগাছের চাষ করছিল চন্ডিপুর গ্রামের আল আমিন।

এর মধ্যবর্তী সময়ে মামুন ওই জমি মো. সালেহের কাছে বেঁচে দেয়। কিন্তু আব্দুর রাজ্জাক বলে আমি শুধু দলিল মামুনকে দিয়েছি, কিন্তু জমি বিক্রি করিনি। এ নিয়ে বিরোধের গেল রাতে ওই জমিতে লাগানো আল আমিনের ৭৫০টি কলাগাছ কেটে দেয় সালেহ ও মামুনের সমর্থকরা।

ক্ষতিগ্রস্ত কৃষক আল-আমিন জানান, এই গাছের মধ্যে ৪০০টি কাঁচ কলা ও ৩৫০টি সবরি কলাগাছ ছিল। ইতোমধ্যে জমিতে তার খরচ হয়েছে প্রায় ৬৫ হাজার টাকা। কলা বিক্রি করতে পারলে প্রায় ৪ লাখ টাকা আয় করতে পারতাম।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, কলাগাছ কাটার বিষয়ে শুনেছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission