ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

৪ ইট ভাটায় অভিযানে ২৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি : আরটিভি

কুড়িগ্রামের ফুলবাড়ি ও ভূরুঙ্গামারী উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে এ জরিমানা করা হয়।

এ সময় ফুলবাড়ি উপজেলার আজোয়াটারীতে অবস্থিত মেসার্স ডব্লিউ এ এইচ ব্রিকস নামক ইটভাটায় ৮ লাখ টাকা, মেসার্স এ বি ব্রিকস নামক ইটভাটায় ৮ লাখ টাকা, মেসার্স এম এস এইচ নামক ইটভাটায় ৮ লাখ টাকা ও ভূরুঙ্গামারীতে অবস্থিত মেসার্স ডিএমএইচ ব্রিকস নামক ইটভাটায় ১ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা তাৎক্ষণিক আদায় এবং হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্বিক সহযোগিতা করেন। পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৭জন যাত্রী।
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত
বরেন্দ্র অঞ্চলে আগাম সবজি চাষে আশার আলো
সকালের রোদের তেজ তখনও পুরোপুরি বাড়েনি, কিন্তু রাজশাহীর গোদাগাড়ীর গোলাই গ্রামের কৃষকরা তখন থেকেই মাঠে পুরোদমে কাজে ব্যস্ত।
বরেন্দ্র অঞ্চলে আগাম সবজি চাষে আশার আলো
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে যে কাণ্ড ঘটালেন নারী
ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে অভিযুক্তকে স্বামী হিসেবে পাওয়ার দাবিতে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন মামলার বাদী রুনু আক্তার (৩০)। এ সময় তিনি আসামির সঙ্গে বিয়ের ব্যবস্থা না করলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকিও দেন।
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে যে কাণ্ড ঘটালেন নারী
কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগে নতুন রেকর্ড, ২০ বছরে বেড়েছে ৪১২ গুণ
চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ। 
কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগে নতুন রেকর্ড, ২০ বছরে বেড়েছে ৪১২ গুণ
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং দলের নেতাকর্মীসহ যে কারও দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে: ডেপুটি স্পিকার
আরও পড়ুন
নৌপথ ‘সচল’ হলেও দেখা নেই ফেরি, বিপাকে ১০ হাজার মানুষ
মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ফের ধস, আতংকিত এলাকাবাসী
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের কর্মকর্তাকে বদলি