ভোক্তা সচেতনতায় লক্ষ্মীপুরে সিসিএসের পরিকল্পনা সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৮:০১ পিএম


ভোক্তা সচেতনতায় লক্ষ্মীপুরে সিসিএসের পরিকল্পনা সভা
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) সদস্যদের পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সিসিএস লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি আবুল হাসান সহেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সিসিএস জেলা কমিটির উপদেষ্টা ফারাজ রানা, ফারুক মিয়া, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি পলাশ সাহা, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক হুসাইন মুহাম্মদ রাসেলসহ অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাচ্ছে সিসিএস। বিশেষ করে ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন

তারা আরও বলেন, লক্ষ্মীপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন সেবাখাতে অনিয়ম প্রতিরোধ এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনসচেতনতা তৈরিতে সিসিএস ধারাবাহিকভাবে কাজ করবে।

সভায় আগামী দিনের কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা ও জনসচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

প্রসঙ্গত, আবুল হাসান সহেলকে সভাপতি এবং প্রকৌশলী ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির এটি প্রথম সভা।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission