নোয়াখালীতে ৪৮ ঘণ্টায় সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ৩৫

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৪ আগস্ট ২০২৪ , ০৬:৫৯ পিএম


নোয়াখালীতে ৪৮ ঘণ্টায় সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ৩৫
ফাইল ছবি

গত ৪৮ ঘণ্টায় নোয়াখালীর বন্যাদুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। তবে তিনি তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ দিনে টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি বৃদ্ধি পেলে নোয়াখালীতে বন্যার সৃষ্টি হয়। এতে নোয়াখালীর ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। এতে মানুষের স্বাভবিক জীবনযাত্রা ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে। গত দুদিনে কবিরহাট ও সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে সাপের দংশনে আহত হয়ে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  

এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, গত শুক্রবার ৯ জনকে আর এর একদিন আগে বৃহস্পতিবার ২৬ জনকে বন্যা কবলিত এলাকায় মাঠে ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের দংশন করে। অতিবৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাহিরে আসছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission