বিএনপির দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ , ০৭:১৬ পিএম


বিএনপির দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
ছবি: সংগৃহীত।

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার বাংঙ্গড্ডা বাজারে এ ঘটনা সংঘর্ষ হয়।

নিহত মো. সেলিম ভূঁইয়া হেঁসাখাল ইউপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, বাঙ্গড্ডায় নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া সমর্থিতরা একটি গাড়িবহর নিয়ে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে  সেলিম ভূইয়া নিহত হন।

এদিকে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া নিহত সেলিম ভূইয়াকে নিজের কর্মী বলে দাবি করেছেন। বিএনপির উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, দুই গ্রুপের মারামারিতে একজন নিহত হয়েছেন। তার মরদেহ সরকারি হাসপাতালে রয়েছে।

আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission