দিনাজপুরে কাভার্ডভ্যান-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৩ মার্চ ২০২৫ , ০৮:৩১ পিএম


বিরামপুরে কার্ভাডভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে কার্ভাডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। 

সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার বিছকিনি গ্রামের ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।

নিহতরা হলেন, সায়েম ইসলাম (১৬) বিরামপুর আদর্শ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রামের আনোয়ারের ছেলে এবং ইজিবাইক চালক নুরুজ্জামান হোসেন (৩৫) একই উপজেলার সাঁকোপাড়া গ্রামের মজিবরের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, আজ দুপুরে কোচিং শেষে ইজিবাইকে বাড়ি ফেরার পথে উপজেলার রেলঘুন্টি এলাকায় একটি কার্ভাডভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শিক্ষার্থী সায়েম নিহত হন এবং আহত অবস্থায় ইজিবাইকের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission