অপরিপক্ব আম বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১০:৫৩ পিএম


অপরিপক্ব আম বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
ছবি: আরটিভি

নীলফামারীর সৈয়দপুরে অপরিপক্ব আম বিক্রি করায় এক ফল ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের ১ নম্বর রেলঘুমটি এলাকায় অবস্থিত মিতু ফল ভান্ডারে এ অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।

অভিযান চলাকালে দোকানের মালিক মো. মাকসুদ আলম আম ক্রয়ের বৈধ রশিদ প্রদর্শন করতে ব্যর্থ হন এবং অপরিপক্ব আম কেনাবেচার বিষয়টি স্বীকার করেন। এ অপরাধে তাকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত আম জনসম্মুখে ধ্বংস করা হয়।

সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অপরিপক্ব বা ক্ষতিকর খাদ্যপণ্য বাজারজাত করতে দেওয়া হবে না।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission