ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্ত্রীকে তালাক দিয়ে পাঁচ লিটার দুধ দিয়ে গোসল, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১০:২১ পিএম
ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন পরিমল চন্দ্র দাস স্ত্রীর সঙ্গে আইনিভাবে বিচ্ছেদের পর পাঁচ লিটার দুধ দিয়ে গোসল করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা পরিমল চন্দ্র দাসের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ২০০৯ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সময়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে উভয় পরিবার থেকে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

অবশেষে গত ১৫ এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। পরে গত সোমবার (২৭ এপ্রিল) বিচ্ছেদের কাগজ হাতে পাওয়ার পর পরিমল পাঁচ লিটার দুধ দিয়ে গোসল করেন বলে জানা গেছে।

এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

পরিমল চন্দ্র দাস বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। কোনোভাবে সমাধান সম্ভব না হওয়ায় আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদ হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এ নিয়ে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগও ছিল। শেষ পর্যন্ত তারা আইনি প্রক্রিয়ায় বিষয়টির নিষ্পত্তি করেন।

আরও পড়ুন

ঘটনাটি স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে কেউ এটিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ অপ্রচলিত আচরণ হিসেবে সমালোচনা করছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে।
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
আরও পড়ুন
স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী
জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী