ধর্ষণবিরোধী সমাবেশে গণপিটুনি খেলেন যুবলীগ নেতা

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০১:২৯ এএম


ধর্ষণবিরোধী সমাবেশে গণপিটুনি খেলেন যুবলীগ নেতা
ছবি: আরটিভি

ঠাকুরগাঁও আদালত চত্বরে যুবলীগের নেতা জাহাঙ্গীর আলমকে পেয়ে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীরা তাকে চিনে ফেলেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

জাহাঙ্গীর যুবলীগের একজন সক্রিয় সদস্য ও ঠাকুরগাঁও সদর উপজেলা পুলিশ লাইনস ১ নম্বর ওয়ার্ডের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, ৪ আগস্ট ফ্যাসিটদের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় রামদা হাতে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান জাহাঙ্গীর। সে সময় হামলায় গুরুতর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। কয়েক মাস পর ভোল পাল্টিয়ে জাহাঙ্গীর জনতার কাতারে আসার নাটক করছিলেন। রোববার শহরের চৌরাস্তায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সমাবেশে অংশ নেন যুবলীগ নেতা জাহাঙ্গীর।

আদালত চত্বরে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের সমাবেশে অংশ নেওয়া জাহাঙ্গীরকে শিক্ষার্থীরা চিনে ফেলে। পরে বিক্ষুব্ধ ছাত্ররা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

বিজ্ঞাপন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, জাহাঙ্গীরকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা দেখা হচ্ছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission