বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১২:২৫ পিএম


বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত
ছবি: আরটিভি

চট্টগ্রামের রাউজান থানায় রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমর উদ্দিন (৩৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে হলদিয়া আমির হাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত কমর উদ্দিন একই থানার উত্তর সত্তা ২ নম্বর ওয়ার্ড মনু পেটান তালুকদার বাড়ির হাজী মোহাম্মদ আলীর ছেলে।  

বিজ্ঞাপন

তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। কমর উদ্দিন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

রাউজান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রায়হান মিয়া বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, শনিবার তারাবির নামাজের পর হলদিয়া আমির হাটবাজারে অফিস কক্ষের ভিতরে রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থল থেকে কমর উদ্দিনকে উদ্ধার করে রাত সোয়া ১২টার দিকে চমেক হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ জরুরি বিভাগে মরদেহ ঘরে রাখা হয়েছে।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission